হাজী কাশেম আলী কলেজ ,
ময়মনসিংহ

EIIN NO: 111917

কলেজের ইতিহাস

শিক্ষা নগরী ময়মনসিংহে উচ্চ মাধ্যমিক কলেজ অপ্রতুলতার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তৎকালীন যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে ২০০২ সালে সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মরহুম এ. কে. এম মোশাররফ হোসেন (এফ.সি.এ) ও বর্তমানে ময়মনসিংহ-৫ আসনের এর মাননীয় সাংসদ জনাব মোঃ  জাকির হোসেন ( বাবলূ) মহোদয়   পিতা মরহুম আলহাজ্ব মোঃ কাশেম আলী সাহেব অত্র কলেজটি প্রতিষ্ঠা করেন। ২০০৫ সালে সহ শিক্ষার ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক স্বীকৃতি লাভ করে। অতঃপর এমপিও ভুক্তির শর্ত পূরণ সাপেক্ষে উল্লেখিত তিন শাখায় কলেজটি এমপিও ভুক্ত হয়।

কলেজটি ময়মনসিংহ সিটিতে অবস্থিত শম্ভুগঞ্জ বীজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর তীরে অত্যন্ত মনোরম পরিবেশে ৪.৩৩৮৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। বহু বছর ময়মনসিংহে শিক্ষা বিস্তারে অত্র প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই লক্ষ্যে দূরবর্তী শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থার কথা বিবেচনা করে শুরু থেকেই মানসম্পন্ন ছাত্রাবাস চলমান।

প্রতিষ্ঠাতা

আলহাজ্ব মোঃ কাশেম আলী

১৯০৫-২০০৯